ডিপি ওয়ার্ল্ডে গতি বাড়বে চট্টগ্রাম বন্দরের আশা ব্যবসায়ীদের

ডিপি ওয়ার্ল্ডে গতি বাড়বে চট্টগ্রাম বন্দরের, আশা ব্যবসায়ীদের

ডিপি ওয়ার্ল্ডে গতি বাড়বে চট্টগ্রাম বন্দরের, আশা ব্যবসায়ীদের

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এ নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধিতা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের অনেক দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে টার্মিনালটির কাজের গতি এবং সক্ষমতা আগের চেয়ে বাড়বে।